শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের

শেষ ওভারে দরকার ছিল ১১ রান। অন্তত একটা বাউন্ডারি হাঁকাতেই হতো শ্রীলঙ্কা এ দলকে। ফাহিমা খাতুনের করা ওভারটিতে তারা দৌড়ে ৮ রান নিতে পারলেও বাউন্ডারি পায়নি। তাতে ব্যাংককে শ্রীলঙ্কা এ দলকে আজ ৩ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী এ দল।

শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
ছবি: MBF News
আগে ব্যাট করে বাংলাদেশ এ দল অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১১৫ রান। জয়ের লড়াইটা তাই করতে হয়েছে বোলারদেরই। 


রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও রানের গতিটা ঠিক রেখেছিল শ্রীলঙ্কা। হানসিমা করুণারত্নে ৩ নম্বরে নেমে ৩১ বলে করেন ২৬ রান।



৬৫ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ রান তুলে তো বাংলাদেশ এ দলকে ভয়ই ধরিয়ে দিয়েছিলেন আমা কানচানা ও সাচিনি নিশানসালা। তবে তাঁদের দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা মিলে শেষ কাজটা করে আসতে পারেননি।


পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার মেয়েদের এ দল করতে পারে ১১১ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার।


ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন ইশমা তানজিম ও শামীমা সুলতানা। 


১৯ বলে ১৭ রান করে শামীমার আউটে ভাঙে এই জুটি। আরেক ওপেনার ইশমা তানজিম করেন ৪ চারে ২৫ বলে ৩০ রান। তিনে নামা শারমীন সুলতানার ব্যাট থেকে আসে ২৭ বলে ২৯।


তাঁর বিদায়ের পরই ধস নামে বাংলাদেশ নারী এ দলের ইনিংসে। ৪০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট ১১৫ রানেই। 


শেষ ৭ ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। শ্রীলঙ্কা নারী এ দলের সাচিনি নিশানসালা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।



ক্রিকেট থেকে আরো পড়ুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url