মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব। মেয়ের সঙ্গে তোলা ছবি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে আছেন অপূর্ব। আরেক ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা গেছে। ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।


মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব
ছবি: MBF News
ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা গেছে।


আট ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ১৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে। আঞ্জেলিনা নামে এক অনুরাগী লিখেছেন, কী যে মন ভালো করা একটা ছবি। আরেকজন লিখেছেন, মেয়ের জন্য দোয়া করি।


২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছর ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আনায়ার জন্ম হয়।


২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।

এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি।



বিনোদন থেকে আরো পড়ুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url