মশার নিধন চেয়ে ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ

মশার উপদ্রব বন্ধ ও উৎসস্থল ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মশার নিধন চেয়ে ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ
ছবি: MBF News
আজ রোববার ডাকযোগে নোটিশটি পাঠান ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ)। 


এতে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।


নোটিশে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১, ডি ব্লক, উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাস করা অবস্থায় আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। 


ওই বছরের ৩১ অক্টোবর জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করার পর হাসপাতালে মৃত্যুবরণ করেন। 


দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক মাত্রায় বিস্তার লক্ষ করা যাচ্ছে।


আরও বলা হয়, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার আধিক্যের ফলে ডেঙ্গু, চিকনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে। যা নাগরিকদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। 


এই নিষ্ক্রিয়তা ও অবহেলা প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি, যা সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।


অন্যথায় নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।



বাংলাদেশ থেকে আরো পড়ুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url